খালি কলস নিয়ে গৃহবধূদের পৌর ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি সরবরাহের দাবিতে মানিকগঞ্জ পৌর এলাকার গৃহবধূরা গতকাল রোববার পৌর ভবন ঘেরাও এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।বেলা ১১টার দিকে কয়েক শ গৃহবধূ খালি কলস ও লাঠিসোঁটা নিয়ে প্রথমে শহরের বেউথা এলাকায় পৌরসভার পানি শোধনাগার ও সরবরাহ কেন্দ্রের সামনে অবস্থান নেন। এরপর তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর ভবন ঘেরাও করেন।ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া গৃহবধূরা হুমকি দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে চাহিদামতো পানি সরবরাহ করা না হলে পৌর ভবনে অবস্থান ধর্মঘট করবেন তাঁরা।পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী দাবি পূরণের আশ্বাস দিলে গৃহবধূরা কর্মসূচি স্থগিত করে ফিরে যান।পৌর মেয়র মো. রমজান আলী বলেন, পৌরবাসীর পানির সমস্যা সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।