খালিদ মো. আবদুল্লাহকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী খালিদ মো. আবদুল্লাহ দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর উন্নত চিকিৎসা দরকার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরেফ রহমান জানিয়েছেন, খালিদের উন্নত চিকিৎসার জন্য আনুমানিক ৫০ লাখ টাকা লাগবে। এত টাকা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, সমাজের সব মানুষ খালিদের দিকে আর্থিক সহযোগিতার হাত বাড়ালে, তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলী, সঞ্চয়ী হিসাব নম্বর-১০২১০৪০৩২৯, জনতা ব্যাংক খিলগাঁও, ঢাকা। বিজ্ঞপ্তি।