প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা মিয়ানমারের কথিত নাগরিক মোহাম্মদ খালিদকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে আট দিনের রিমান্ডের আবেদন জানায়। খবর দ্য হিন্দুর।
বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আটজনকে গতকাল বাঙ্কশাল আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. মুমতাজ খানের আদালতে হাজির করা হয়। এরপর এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ খালিদকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। গত সোমবার হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় খালিদকে।