খালিশপুর জুট মিলে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলের শ্রমিকদের বাদ রেখে বিজেএমসি নতুন করে ৪৪ জন কর্মচারী নিয়োগ করায় খুলনার খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারীরা গত মঙ্গলবার সকালে মিলের প্রধান কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছেন।মিল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিলে পাঠানো বিজেএমসির এক ফ্যাক্সবার্তায় ৪৪ জন নতুন কর্মচারী নিয়োগের ঘোষণা আসে। এ খবর জেনে শ্রমিক-কর্মচারীরা মিলের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং এক ঘণ্টা মিলের প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন। ঘেরাও চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হাসান হাফিজুর রহমান, শ্রমিকনেতা মজিদ বকুল, ফরিদুল হক, আবদুর রহমান, আবুল হোসেন, তৈয়ব আলী ও আফজাল হোসেন।