খালিয়াজুরীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজার এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ১৪টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য রহমত আলী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুসের মধ্যে বিরোধ চলছে। লেপসিয়া বাজারে পুলিশ তদন্তকেন্দ্রের ব্যবহারের জন্য রহমত রান্নাঘর ও কুদ্দুস আসবাবপত্র তৈরির উদ্যোগ নেন। সকালে এক কারিগর রহমতের নির্দেশে কাজ শুরু করলে কুদ্দুস তাঁকে ডেকে আসবাবপত্র বানানোর কাজ করতে বলেন। এ নিয়ে রহমতের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।