খালিয়াজুরীতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রউফকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে গত সোমবার রউফকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ওই নির্বাচনে বিএনপির তৃণমূল থেকে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রানা চৌধুরীকে সমর্থন দেওয়া হয়। কিন্তু আবদুর রউফ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল তাঁর প্রতি অসন্তুষ্ট হয়। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘এটি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় নির্বাচন নয়। দলের অধিকাংশ নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁদের সমর্থন নিয়ে আমি নির্বাচন করছি।’