খালে কীটনাশক ঢেলে মাছ ধরার সময় আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশক দিয়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশুর খাল থেকে গতকাল রোববার সকালে কীটনাশক ও একটি মাছ ধরার নৌকাসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। এ ছাড়া গত শনিবার দুপুরে মৃগমারী খাল ও চরাপুটিয়া খাল থেকে আরও পাঁচজনকে কীটনাশক এবং দুটি নৌকাসহ আটক করেছে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বন বিভাগ মরা পশুর খালে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা ও কীটনাশকসহ তিনজনকে আটক করে। তাঁরা অবৈধভাবে বনে ঢুকে খালে কীটনাশক দিয়ে মাছ ধরছিলেন। আটক তিনজন হলেন মংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার নজরুল ইসলাম, শাহাদাৎ শিকদার ও মামুন হাওলাদার।শনিবার দুপুরে বনের মৃগমারী খাল থেকে তিনজন ও চরাপুটিয়া খাল থেকে আরও দুজনকে আটক করে বন বিভাগ। তাঁরাও অবৈধভাবে বনে ঢুকে খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরছিলেন।তাঁরা হলেন জাকির জমাদ্দার, সাইফুল শেখ, হাওলাদার মোতালেব, জিল্লুর রহমান ও ফিরোজ আহমেদ।