খালে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের উত্তর ধুরুং গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে দমকল বাহিনীর সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৫)। তিনি ওই এলাকার মো. হোসেনের ছেলে। দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফিরোজ খান প্রথম আলোকে বলেন, লোকজনের তথ্যের ভিত্তিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।