খালে পড়ে বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার জোড়সিং গ্রামের বাসিন্দাদের তাড়া খেয়ে গত বৃহস্পতিবার সকালে একটি বাঘ গ্রামের কাছের একটি খালে লাফিয়ে পড়ে। পরে বন বিভাগের কর্মীরা বাঘটির মৃতদেহ উদ্ধার করে।বন বিভাগের খাসিটানা টহল ফাঁড়ির কর্মকর্তা সাহাদাৎ হোসেন বলেন, বাঘটি খুবই অসুস্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। তাই গ্রামবাসীর তাড়া খেয়ে পানিতে নামার পর এটি ডাঙায় উঠতে ব্যর্থ হয়।