খালেক সভাপতি, মকবুল সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুল খালেককে সভাপতি ও সৈয়দ মকবুল আহাম্মদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির ১১তম নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম এ ফলাফল ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহসভাপতি মো. আবদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন ও মো. জামসেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন মিয়া, কোষাধ্যক্ষ মো. আবদুর রব, দপ্তর ও ক্রীড়া সম্পাদক বিজন কুমার চৌধুরী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম ও মো. জয়নাল আবেদীন। আগামী দুই বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির সবাই ফলাফল ঘোষণার পর বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কুণ্ডু গোপীদাস ও সচিব মো. অলিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। নবনির্বাচিত কমিটির সবাইকে ধন্যবাদ জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস।