খালেকদাদ চৌধুরী পুরস্কার পাচ্ছেন কবি আসাদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি আসাদ চৌধুরী
কবি আসাদ চৌধুরী

‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৬’ পাচ্ছেন কবি আসাদ চৌধুরী। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয় নেত্রকোনা সাহিত্য সমাজ।
১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় ২১তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। প্রধান অতিথি থাকবেন ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহিত উল আলম। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, উৎসব সম্পন্ন করতে প্রস্তুতি চলছে।