খালেকদাদ চৌধুরী পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৪’ পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয় নেত্রকোনা সাহিত্য সমাজ। কাল বৃহস্পতিবার শহরের মোক্তারপাড়ার পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় ১৮তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান হবে। নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন নারীনেত্রী আয়েশা খানম। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘উৎসবের সব আয়োজন সম্পন্ন হয়েছে। ’