খালেদ মোশাররফকে নিয়ে বইয়ের জন্য লেখা-ছবি আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফকে নিয়ে কমাদান্তে কর্নেল খালেদ মোশাররফ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নামে একটি বই প্রকাশের কাজ চলছে। বইটির জন্য লেখা ও ছবি পাঠানোর আহ্বান জানানো হয়েছে। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের মতিনগর, সোনামুড়া, মেলাঘর, কে (খালেদ) ফোর্স, মন্তলী (নবম ইস্টবেঙ্গল রেজিমেন্ট), কোনাবন (চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) রাজনগর (১০ম ইস্টবেঙ্গল রেজিমেন্ট) নির্ভয়পুরসহ বিভিন্ন এলাকায় যাঁরা খালেদ মোশাররফের সঙ্গে কাজ করেছেন, এমন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের এই অনুরোধ জানানো হয়েছে। ঠিকানা: অধ্যাপক মোহাম্মদ জোবায়ের, বাড়ি নং-১২, সেক্টর নম্বর-১১, সোনারগাঁ জনপথ, উত্তরা, ঢাকা-১২৩০। বিজ্ঞপ্তি।