খালেদ মোশাররফের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ নভেম্বর কে ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমের ৩৮তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ বেলা সাড়ে তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এস ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম।
আলোচনা করবেন কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম বীর প্রতীক এমপি ও মেজর (অব.) শামসুল আরেফিন। স্বাগত বক্তব্য দেবেন খালেদ মোশাররফের জ্যেষ্ঠ কন্যা মাহজাবীন খালেদ মোশাররফ বেবী। অনুষ্ঠানে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।