খালেদা ও তাঁর ঘনিষ্ঠ ১৭ জনের কথা
খালেদা জিয়া সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ গুটি কয়েক ব্যক্তির হাতে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের ঘনিষ্ঠ এমন প্রভাবশালী ১৭ জনের মধ্যে ১২ জনের সঙ্গেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া মোসাদ্দেক আলী ফালু, সাইদ এস্কান্দার, খন্দকার মোশাররফ হোসেন, মীর নাছিরউদ্দিন ও মতিউর রহমান নিজামীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার জোর চেষ্টা চলছে। তবে নিজামী ছাড়া সম্ভবত অন্য কেউই মার্কিন সরকারের প্রতি বৈরী মনোভাব পোষণ করেন না।চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর সরকারের প্রভাবশালী ১৭ ব্যক্তি সম্পর্কে এমনই মূল্যায়ন ২০০৫ সালের ১১ মে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ত ৎ কালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গত ৩০ আগস্ট গোপন ওই নথিটি ফাঁস করে। জোট সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ‘ইনার সার্কেল’ (সবচেয়ে কাছের মানুষ), অপেক্ষাকৃত কম প্রভাবশালীদের ‘মিডল সার্কেল’ (অপেক্ষাকৃত কাছের মানুষ) এবং সর্বশেষ ‘আউটার সার্কেল’-এ (কাছের মানুষ) তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।‘ইনার সার্কেল’ শিরোনামে জোট সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে নথিতে উল্লেখ করা হয়। খালেদা জিয়া: সমালোচকেরা তাঁকে (খালেদা) ‘বিচ্ছিন্ন’, ‘অলস’, ‘অশিক্ষিত’ বললেও তিনিই ক্ষমতার মূল ব্যক্তি। ব্যাপক জনসমর্থনের কারণে তিনি এ পদে অধিষ্ঠিত। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে এবং ঘনিষ্ঠজনদের প্রতি তিনি বিশ্বস্ত। তারেক রহমান: খালেদার ‘কুখ্যাত’ বড় ছেলে তারেক রহমানের নামে নিন্দুকেরা বলেন, তারেক নির্দয়, অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত, রাজনীতি ও ব্যবসায় অনভিজ্ঞ, স্বল্পশিক্ষিত। তবে তারেকের ঘনিষ্ঠজনেরা বলেন, তিনি বেশ গতিশীল, স্মার্ট, নতুন প্রজন্মের প্রতিনিধি; অতীতঘেঁষা নন। ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত হয়ে তিনি কার্যত হাওয়া ভবনের ‘ছায়া সরকারের’ মাধ্যমে সরকারি নিয়োগ ও চুক্তিগুলো নিয়ন্ত্রণ করেন। তবে মাঝেমধ্যে প্রতিপক্ষের সঙ্গে তিনি বেশ নির্মম। ২০০৪ সালে তিনি সারা দেশের তৃণমূল নেতাদের সম্মেলন করে বেশ সাফল্য অর্জন করেছেন। হারিছ চৌধুরী: খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও তারেকের ঘনিষ্ঠজন। তিনি অনেক দিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিরোধী দলের ওপর সহিংস কর্মকাণ্ড চালাতে পারদর্শী। সালাউদ্দিন কাদের চৌধুরী: প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা হলেও তিনি মূলত ‘সব কাজের কাজি’ (অল পারপাস প্লেয়ার)। পাকিস্তানপন্থী রাজনৈতিক পরিবারে জন্ম তাঁর। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সমালোচকদের চোখে তিনি ‘ধর্ষক’, ‘অস্ত্র ব্যবসায়ী’ ও ‘খুনি’। ওআইসির মহাসচিব পদে পরাজয়, শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার গুঞ্জনের পরও তিনি যেভাবে বর্তে গেছেন, তাতেই বোঝা যায় তিনি কতটা প্রভাবশালী।সাইদ এস্কান্দার: প্রধানমন্ত্রীর ভাই ও সেনাবাহিনীর সাবেক মেজর। সামরিক বাহিনীর ক্রয়সংক্রান্ত চুক্তি এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকেন। লু ৎ ফুজ্জামান বাবর: চোরাচালানকারী হিসেবে পরিচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎ ফুজ্জামান বাবর তারেক রহমানের ঘনিষ্ঠ এবং জামায়াতপন্থী। তিনি চিকি ৎ সার জন্য নিয়মিত থাইল্যান্ডে যান। আগামী গ্রীষ্মে চিকি ৎ সার জন্য যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী। তবে তাঁর রোগটি যে কী, তা পরিষ্কার নয়।কামালউদ্দিন সিদ্দিকী: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, খালেদার প্রতি বিশ্বস্ত হলেও তারেকের প্রতি একেবারেই নন। তাঁর দৃষ্টিতে, ‘তারেক গোঁয়ার ও বিপজ্জনক’ প্রকৃতির। তিনি বিএনপির রাজনীতি ও সরকারের দুর্নীতি নিয়ে অকপটে আমাদের সঙ্গে কথা বলেন। আমলাতান্ত্রিক দক্ষতাই তাঁর প্রভাব বিস্তারের মূল কারণ। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অতিমাত্রায় প্রতিশ্রুতিশীল। সাইফুর রহমান: অর্থমন্ত্রী সাইফুর রহমান মূলত দেশের অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক বিষয় এবং কিছু রাজনৈতিক বিষয়েও প্রভাব বিস্তার করে থাকেন। তবে তিনি তাঁর সাংসদ ছেলের দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তারেক রহমানের পরই তাঁর ছেলে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মনে করা হয়। খন্দকার মোশাররফ হোসেন: দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত থাকায় তিনি খালেদা জিয়ার অন্যতম আস্থাভাজন। একজন সুবিধাভোগীও বটে। খালেদা জিয়ার প্রথম দফার শাসনামলে খন্দকার মোশাররফ জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পান। চীনের সঙ্গে কয়লা উত্তোলন চুক্তি স্বাক্ষরে তাঁর সংশ্লিষ্টতা ছিল। ‘মিডল সার্কেলে’ আছেন পাঁচজন। তাঁদের সম্পর্কেও সংক্ষিপ্ত বর্ণনা আছে তারবার্তায়।রিয়াজ রহমান: পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করলেও কার্যত তিনি পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করেন। বিএনপির দীর্ঘদিনের সহচর রিয়াজ রহমানের সঙ্গে তারেক রহমান ও বাবরের ঘনিষ্ঠতা রয়েছে। মোসাদ্দেক আলী ফালু: খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সচিব। ২০০৪ সালে ঢাকা-১০ আসনে বিতর্কিত উপনির্বাচনের নামে ‘কারচুপির উ ৎ সবে’ জয়ী হন। প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে দেওয়ায় ক্ষমতার মূল বলয় থেকে কিছুটা সরে যান।রেজ্জাকুল হায়দার চৌধুরী: জানুয়ারিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার ‘তারেক বলয়ের’। নিয়োগের পরপরই তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তিনি মূলত রাজনৈতিক বিষয় দেখাশোনার দায়িত্ব পান। এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ কূটনীতিকদের একটি পক্ষের (টুইসডে গ্রুপ নামে পরিচিত) সঙ্গে যোগাযোগ রাখা। মীর নাছিরউদ্দিন: খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও আস্থাভাজন। সৌদি আরবে রাষ্ট্রদূত থাকাকালে মক্কায় খালেদা জিয়ার সফরের সময় তদারকি ও সৌজন্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর নজর কাড়েন। চট্টগ্রামের মেয়র নির্বাচনে প্রার্থী হলেও তিনি সফল হতে পারেননি। এর আগে এক বৈঠকে কামাল সিদ্দিকী তাঁর সম্পর্কে হ্যারি কে টমাসকে বলেছিলেন, ঘুষের জন্য তিনি বোয়িং-৭৭৭ বিমান কেনাবেচার প্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছিলেন। মতিউর রহমান নিজামী: প্রথম দিকে তিনি বাংলাদেশে ভারতের শিল্পগোষ্ঠী টাটার প্রস্তাবিত ২৫০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তারের বিরোধিতা করেন। তবে পরে টাটার বিনিয়োগে সমর্থন দেন। তাঁর লক্ষ্য, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ানো এবং আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটি ইসলামি রাষ্ট্রে পরিণত করা।তারবার্তায় ‘আউটার সার্কেল’ শিরোনামে দেওয়া আছে আরও চারজনের নাম। ক্ষমতার বলয়ে থাকলেও তাঁদের প্রভাব কিছুটা কম।মওদুদ আহমদ: রাজনৈতিক সুবিধাবাদী এই আইনজীবী বাংলাদেশ সরকারের অবস্থানের প্রতি জোরালো সওয়াল করেন সব সময়। সেটা পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করাই হোক। আইনমন্ত্রী হিসেবে অসংখ্যবার তাঁর হস্তক্ষেপের কারণে এসব বাধাগ্রস্ত হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া: তারেক রহমানের কারণে কোণঠাসা স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সন্দেহের চোখে দেখা হয়। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনায় তাঁকেই গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দেখা হয়। এম মোরশেদ খান: পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ‘অপ্রিয় মন্ত্রণালয়ের অপ্রিয় মন্ত্রী।’ হাসান মশহুদ চৌধূরী: সেনাপ্রধান হাসান মশহুদ চৌধূরীর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আওয়ামী লীগের দাবি, তিনি ইসলামপন্থী। তবে তিনি ধার্মিক ব্যক্তি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনারা যাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন চান।