প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদনের ওপর শুনানি ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থগিতের জন্য করা দুটি আবেদনের ওপর ১৯ জানুয়ারি শুনানি হবে। এদিকে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আগামী ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ।