খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বেলা একটার দিকে আদালতে পৌঁছেছেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে দুটি ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় হাজিরা দিতে তিনি আদালতে পৌঁছান।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের এ মামলার শুনানি হবে। খালেদা জিয়া বকশীবাজার এলাকায় যাওয়ার পর দলীয় নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এখনো নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে।