খালেদা জিয়া কাল দেশে ফিরবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন। কাল বিকেল পাঁচটা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বিরোধীদলীয় নেতা গত ২৭ জুলাই সৌদি আরব যান। ৩১ জুলাই তিনি ওমরাহ পালন করেন।