প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আবার পিছিয়েছে। আদালত আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ নিয়ে তিন দফায় মামলার তারিখ পেছাল।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল রোববার খালেদা জিয়ার উপস্থিতিতে তাঁর বিরুদ্ধে করা এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তাঁর পক্ষে আদালতে সময়ের আবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। আইনজীবীরা বলেন, এই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।