খালেদা জিয়াকে শান্তির রাজনীতিতে ফেরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কল্যাণে ধ্বংসের পথ ছেড়ে শান্তির রাজনীতিতে ফিরতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক বিতরণ এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।হেফাজতে ইসলামের ৫ মে কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন দোকান ও ক্ষুদ্র প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ৩৩৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের মদদে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যেভাবে জানমালের ক্ষতি করেছে, এর নিন্দা জানানোর ভাষা তাঁর নেই।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।