খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দুর্নীতির মামলায় আজ বুধবার আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আইনজীবীরা আদালতে সময়ের আবেদন করেন। 
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে আসতে পারছেন না। 
বিএনপির চেয়ারপারসনের অনুপস্থিতির ব্যাপারে করা আবেদনটি আদালত মঞ্জুর করেন। তবে মামলার সাক্ষ্য নেওয়া পেছাতে করা আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ মুলতবির জন্য খালেদা জিয়ার পক্ষে আদালতে আবার আবেদন জানানো হয়। এ আবেদনও নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 
বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ কারণে তাঁরা আজ আদালতে যাননি।