খালেদা জিয়ার আবেদনের শুনানি ১৬ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিনটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
খালেদা জিয়ার আইনজীবীদের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ তারিখ ধার্য করে আদেশ দেন।
এদিকে এই দুই মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। বিচারক বাসুদেব রায় আজ রোববার শুনানি নিয়ে এ তারিখ ধার্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ আদালতে উপস্থিত ছিলেন।
এ দুটি মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়। এ আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন।