প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভোটার তালিকা নিয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কোন তথ্যের ভিত্তিতে তিনি ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম তুলেছেন, দেশবাসী তা জানতে চায়।
গতকাল বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে আলম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বতর্মান নির্বাচন কমিশন এ পর্যন্ত কোনো বিতর্ক সৃষ্টি করেনি। তাদের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাদের করা ভোটার তালিকা নিয়ে এখনো কেউ প্রশ্ন তোলেনি।
এ সময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন সাংসদ আফাজ উদ্দিন আহমেদ ও সুলতানা তরুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।