খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
গতকাল বুধবার বিকেলে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি শেখ মো. মহিউদ্দিন। সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। এরপর নির্বাচন হবে।