খালেদা জিয়ার বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
গতকাল সোমবার ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে বিএনপি ১০ নভেম্বর সংবাদ ব্রিফিংয়ে যে তথ্য দিয়েছে, তা সত্য নয়। আর বিরোধীদলীয় নেতার বাসায় পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে বাসভবনে নিয়োজিত কেউ ঢাকা ওয়াসার কাছে কোনো অভিযোগও করেনি। তা সত্ত্বেও সংবাদ ব্রিফিংয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা ওয়াসার প্রকৌশলীরা ওই বাসায় গিয়ে পানির লাইন পরীক্ষা করে পানি সরবরাহ সচল দেখতে পেয়েছেন। তা ছাড়া ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিরোধীদলীয় নেতার বাসায় নিরবিচ্ছন্ন পানি সরবরাহ নিশ্চিতকরণে সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে।