প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধ চলাকালে সহিংসতায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের প্রাণহানির ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার দাখিল করেনি পুলিশ। আদালত আগামী ১৭ মে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। গুলশান থানার ওসি তদন্ত প্রতিবেদন দাখিল করেননি।
খালেদা জিয়া ছাড়া অন্য যে তিনজনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি করেন।