খালেদা জিয়ার সঙ্গে বিসিএস শিক্ষা সমিতির নেতাদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত সরকারি কলেজের প্রায় পৌনে ২০০ শিক্ষক। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নবনির্বাচিত কমিটির ব্যানারে গত শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।