খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উদযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উদযাপন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবদল, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নিজ নিজ কার্যালয়ে আলাদাভাবে কেক কেটে দলীয় চেয়ারপারসনের জন্মদিন উদযাপন করেছে।