খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানসহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল সোমবার মহানগর হাকিম এমদাদুল হক অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়া, আমানউল্লাহ আমানসহ তিনজন জামিনে আছেন। যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদিকা সৈয়দা আসিফা আশরাফি, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, বিএনপির নেতা মীর সরাফত আলী ও মারুফ কামাল খান।

২০১৫ সালের মার্চে হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করে পুলিশ।