খালেদা জিয়া আজ আজমির যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফররত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ বৃহস্পতিবার সকালে আজমির শরিফ যাচ্ছেন। তিনি সেখানে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত খাজা মাঈনুদ্দীন চিশতির (রহ.) মাজার জিয়ারত করবেন।এর আগে গতকাল বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন ও তাঁর সফরসঙ্গীরা জয়পুর পৌঁছান। সকাল সাড়ে ১০টায় দিল্লির হোটেল তাজ প্যালেস থেকে তাঁরা সড়কপথে রাজস্থানের উদ্দেশে রওনা হন। দুপুরে খালেদা জিয়া রাজস্থানের রাজধানী জয়পুরের রামবাগ প্যালেসে পৌঁছালে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।খালেদা জিয়া বিকেলে ঐতিহাসিক আম্বর ফোর্ট ও সিটি প্যালেস পরিদর্শন করেন। রাতে রাজ্য সরকারের শিল্পমন্ত্রী রাজেন্দ্র পার্খের দেওয়া নৈশভোজে যোগ দেন তিনি।আজ রাতে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের দিল্লি ফেরার কথা রয়েছে। এক সপ্তাহের সফর শেষে ৩ নভেম্বর তিনি ঢাকায় ফিরবেন।