খালেদা জিয়া আজ আদালতে যাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন। গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে ৫ মে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সেদিন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৫ মে পরবর্তী সাক্ষ্য-জেরার জন্য দিন ধার্য করেছিলেন।