খালেদা জিয়া আজ কাঁচপুরে সভায় ভাষণ দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জনসভায় ভাষণ দেবেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এ জনসভার আয়োজন করেছে।জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটাতে ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জের কাঁচপুর, মেঘনাঘাট শিল্প এলাকা ও আদমজী ইপিজেড এলাকায় কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছে। নারায়ণগঞ্জ নগর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাঁচপুরের বালুর মাঠের ওই জনসভায় যোগ দেবেন বলে দলের কয়েকজন নেতা জানিয়েছেন।জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘ওই জনসভা সফল করতে আমরা সবাই কাজ করছি। আশা করছি, এটি অনেক বড় সমাবেশ হবে।’