খালেদা জিয়া আজ টর্নেডো-দুর্গত এলাকা সফর করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো-দুর্গত এলাকা দেখতে আজ শনিবার বিকেলে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন।আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর বলেন, খালেদা জিয়া সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা তিনটায় টর্নেডো-দুর্গত এলাকায় এসে পৌঁছাবেন। তিনি টর্নেডো-দুর্গত এলাকা ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পরে চিনাইর এলাকায় এক সভায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।