খালেদা জিয়া আজ দেশে ফিরবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন।আজ সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার। নেতারা তাঁকে সেখানে স্বাগত জানাবেন।৭ আগস্ট খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন উপদেষ্টা মোসাদ্দেক আলী, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, তাঁদের সন্তান ও ব্যক্তিগত কর্মকর্তারা।