খালেদা জিয়া আজ পবিত্র ওমরাহ পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খানের বরাত দিয়ে খালেদার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল রোববার এ কথা জানান।শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদের জানাজায় অংশ নিয়েছে। গতকাল বাদ মাগরিব ওই জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী।চিকিৎসার জন্য গত শনিবার খালেদা জিয়া সৌদি আরবে গেছেন। ২১ জুন তাঁর দেশে ফেরার কথা আছে। খবর ইউএনবি।