খালেদা জিয়া আজ বরিশাল যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বরিশাল যাচ্ছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কাল সোমবার বিকেলে বরিশালের বেলস পার্ক মাঠে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।বিএনপির চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটায় খালেদা জিয়া সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। রাতে তিনি বরিশাল সার্কিট হাউসে থাকবেন।এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বরিশালের জনসভা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় নির্মিত তোরণ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ ভেঙে ফেলে।গতকাল এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোরণ ভাঙার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘এখনই দলীয় গুন্ডাপান্ডাদের লাগাম টেনে ধরুন, নইলে তাদের সব দুর্নীতি ও দুষ্কর্মের হিসাব একদিন আপনাকে জনগণের নিকট করতে হবে।’