খালেদা জিয়া আজ যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আজ শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে কর্মকর্তা পর্যায়ে একটি বৈঠক এবং মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের একাধিক সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে নিউইয়র্ক ও ওয়াশিংটনে দুটি পৃথক সংবর্ধনা দেওয়া হবে। খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে দলের মধ্যে বিরোধ আপাতত কমেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাল রোববার নিউইয়র্কের শেরাটন হোটেলে তাঁকে সংবর্ধনা দেবেন।