খালেদা জিয়া আজ লৌহজং, কাল সিঙ্গাইর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা মনিপাড়া কালীমন্দির পরিদর্শনে যাচ্ছেন। কাল শনিবার বিকেলে যাবেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। ৩ মার্চ রাতে গোয়ালীমান্দ্রার ওই কালীমন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত ২৪ ফেব্রুয়ারি ধর্মভিত্তিক ১২ দলের ডাকা হরতাল চলাকালে সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক গ্রামবাসী ও কয়েকজন পুলিশ। নিহতদের মধ্যে সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নাজিম উদ্দিনও রয়েছেন। ওই দুটি ঘটনাস্থল পরিদর্শন করে হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন খালেদা জিয়া।বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খালেদা জিয়া আজ বিকেলে গোয়ালীমান্দ্রার কালীমন্দিরে পৌঁছাবেন। মন্দির পরিদর্শন শেষে তিনি বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।