খালেদা জিয়া আজ সাতক্ষীরা যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ সাতক্ষীরা যাচ্ছেন। সেখানে বিকেলে একটি শোকসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা আছে। এর আগে সকালে কলারোয়া উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।খালেদা জিয়ার কর্মসূচি সফল করতে সাতক্ষীরা জেলা বিএনপি ইতিমধ্যে দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার এ কর্মসূচির ক্ষেত্রে সরকারের কাছ থেকে তাঁরা সহযোগিতা পাচ্ছেন।গতকাল বুধবার বিকেল চারটার দিকে খালেদা জিয়া ঢাকা থেকে রওনা হন এবং রাতে যশোর পৌঁছান তিনি। সেখানে সার্কিট হাউসে রাত যাপন করবেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি কলারোয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাতক্ষীরা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেবেন। এরপর বিকেলে শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেবেন।