খালেদা জিয়া আজ সিঙ্গাপুর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে আজ সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন।বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়, সিঙ্গাপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং পায়ের চিকিৎসার জন্য তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন।খালেদা জিয়া রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। ১৬ এপ্রিল তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।সূত্র জানায়, খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে দেখতে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের ব্যাংককে যেতে পারেন।খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর একান্ত সচিব সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শামসুল আল-আমীন সিঙ্গাপুর যাবেন।