খালেদা জিয়া আজ সিঙ্গাপুর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, হাঁটুর পরীক্ষা ও দাঁতের চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর যাবেন। সপ্তাহ খানেক সেখান থাকবেন তিনি। দলের একটি সূত্র জানায়, চিকিৎসার এক ফাঁকে খালেদা জিয়া লন্ডন যেতে পারেন।