খালেদা জিয়া আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানী ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে। মামলার শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।
বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে আসেন খালেদা জিয়া। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। বিএনপির চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মামলার সবশেষ শুনানি হয় গত ৩ সেপ্টেম্বর। ওই দিন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠন করা হয়।