খালেদা জিয়া আদালতে, যুক্তিতর্ক আজও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে আজ বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের সপ্তম দিন। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়া আদালতে যান।
বকশীবাজারের বিশেষ জজ আদালতে এর আগে গতকাল বুধবার খালেদা জিয়ার পক্ষে তাঁর অন্যতম আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালত সূত্র জানায়, আজও তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন আসামি। তারেক রহমান পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়াসহ চারজন আসামি।