খালেদা জিয়া আদালতের রায় মানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে যান না। তিনি সংবিধান ও গণতন্ত্র মানেন না। আদালতের রায় মানেন না। গতকাল মঙ্গলবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। হরতাল না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান সংসদে এসে তুলে ধরতে খালেদা জিয়ার প্রতি সৈয়দ আশরাফ আহ্বান জানান। তিনি বলেন, সংসদই সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংসদে না এসে বিরোধী দল হরতাল দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।