খালেদা জিয়া আরও দুটি জেলা কমিটি ভেঙে দিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির আরও দুটি জেলা কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ময়মনসিংহ উত্তর ও সুনামগঞ্জের জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেন।