খালেদা জিয়া চলতি মাসে তিন জেলায় সফরে যাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ফেব্রুয়ারি মাসে চাঁদপুর, লক্ষ্মীপুর ও লালমনিরহাট সফরে যাবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বিএনপির সূত্রে জানা গেছে, চারদলীয় জোটের গণমিছিলে পুলিশের গুলিতে নিহত বিএনপির চার কর্মীর পরিবারকে সান্ত্বনা দিতে খালেদা জিয়া ১৩ ফেব্রুয়ারি চাঁদপুরে ও ১৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে যাবেন।চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়া ১৩ ফেব্রুয়ারি চাঁদপুরে এসে প্রথমে লিমন ছৈয়াল ও আবুল হোসেন মৃধার বাড়িতে যাবেন। এরপর তিনি ওই দিন বেলা দুইটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।এ ছাড়া বিরোধীদলীয় নেতার লালমনিরহাটে যাওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। তিনি সেখানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।