প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সমুদ্রসীমা মামলায় দেশের বিজয় খালেদা জিয়া চোখে দেখছেন না। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে গোপন রাস্তা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়েই দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। কোনো শক্তিই বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ২৮ মার্চ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করে বিরোধী দলের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান।