খালেদা জিয়া দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি রাত পৌনে ১১টার দিকে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম, সাদেক হোসেন খোকা প্রমুখ বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। তাঁকে স্বাগত জানাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে দল ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে ভিড় করেন। ইউএনবি।