খালেদা জিয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল সোমবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এ এস এম সালেহ আহমেদ এবং তাঁর এপিএস এম সুরতুজ্জামান গতকাল বেলা পৌনে দুইটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব-২ বেগম সেলিমা খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে নববর্ষের শুভেচ্ছা কার্ড তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন। খবর ইউএনবির।