খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করেছেন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর বাসসের।শামসুদ্দিন দিদার জানান, সোমবার মাগরিবের নামাজের পর খালেদা জিয়া মক্কায় পবিত্র কাবা শরিফে ওমরাহর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেছেন।ওমরাহ পালনের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, মোসাদ্দেক আলী ফালু এবং প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।ওমরাহ পালন এবং চিকিৎসার জন্য খালেদা জিয়া গত শুক্রবার সৌদি আরবে যান। আগামীকাল বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা আছে।শামসুদ্দিন দিদার জানান, সৌদি বাদশার উপদেষ্টা আবদুল্লাহ ওমর নাসিফ সোমবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।